Home এশিয়া পেসিফিক Election অ্যান্থনি আলবানিজের পুনরায় বিজয় নিশ্চিত, আবেগঘন ভাষণে জাতিকে নতুন প্রতিশ্রুতি

অ্যান্থনি আলবানিজের পুনরায় বিজয় নিশ্চিত, আবেগঘন ভাষণে জাতিকে নতুন প্রতিশ্রুতি

240
0

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে বিজয় নিশ্চিত করেছেন। শনিবার রাতে ক্যানটারবেরি-হার্লস্টোন পার্ক আরএসএলে অনুষ্ঠিত বিজয় সমাবেশে তিনি তাঁর বিজয়ী ভাষণে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন করে কাজ শুরুর প্রতিশ্রুতি দেন।

ভাষণের শুরুতেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তাঁর জীবনের “সবচেয়ে বড় সম্মান” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই মহান দেশটির জন্য কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ জানাই।”

ভাষণের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর বাগদত্তা জোডি হেইডনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “তুমি আমার হৃদয়। আমি তোমাকে ভালোবাসি, এবং আমাদের জীবনের পরবর্তী অধ্যায় একসাথে কাটানোর অপেক্ষায় আছি।”

তিনি সমর্থকদের জানান, আগামীকাল থেকেই তাঁর দল কাজ শুরু করবে “নতুন আশা, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প” নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here