আজ থেকে বিক্রি শুরু হয়েছে ৪ জুনের ট্রেনের টিকিট। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে দিচ্ছে যাত্রীসেবার মান নিশ্চিত করতে।
রোববার, ২৫ মে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ৩১ মে’র টিকিট ২১ মে, ১ জুনের ২২ মে, ২ জুনের ২৩ মে, ৩ জুনের ২৪ মে, ৫ জুনের ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
ঈদের আগে সাত দিনের টিকিট অগ্রিম বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। এই সময়ের টিকিট ফেরতযোগ্য নয় এবং একজন সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।







