প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে ল্যান্ডস্লাইড জয়ের পর রবিবার সকালে তাঁর নির্বাচনী এলাকা গ্রেইন্ডলারে স্থানীয়দের সঙ্গে কফি উপভোগ করেন। সেই পুরোনো কফি শপে ফিরে যান যেখানে এক সময়ে তিনি মায়ের সঙ্গে যেতেন। আলবানিজ জানিয়েছেন, তাঁর জয়ের পর প্রথম অভিনন্দন জানান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এরপর ফোন আসে যুক্তরাজ্য, ফ্রান্স, ইন্দোনেশিয়া ও ইউক্রেনের নেতাদের কাছ থেকেও।
তিনি তাঁর পরাজিত প্রতিদ্বন্দ্বী পিটার ডাটন ও তাঁর পরিবারকে শ্রদ্ধা ও শুভকামনা জানান এবং বলেন, রাজনীতি কঠিন একটি ক্ষেত্র। সেই সঙ্গে তিনি নিজের শৈশব ও মায়ের স্মৃতিও ভাগ করে নেন আবেগঘন ভাষায়।
তিনি প্রশংসা করেন বেঞ্চে থাকা লেবার এমপি জেরোম লাক্সালের, যিনি বেনেলং আসনে নিজের জয়লাভের ব্যবধান বাড়াতে পেরেছেন।







