Home বিশ্ব ইসরায়েল কেন জড়িয়ে পড়ছে সিরিয়ার গৃহযুদ্ধে? শক্তি, স্বার্থ ও সন্দেহের জটিল সমীকরণ

ইসরায়েল কেন জড়িয়ে পড়ছে সিরিয়ার গৃহযুদ্ধে? শক্তি, স্বার্থ ও সন্দেহের জটিল সমীকরণ

401
0

মধ্যপ্রাচ্যে সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পর, ইসরায়েল সিরিয়ার গৃহযুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ছে। সম্প্রতি দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়ে সেই উপস্থিতি আরও স্পষ্ট করেছে।

দক্ষিণ সিরিয়ার সংঘাতে ট্যাংক মোতায়েন করলে, সিরীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। যদিও সিরিয়ার পুরোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলের আধুনিক প্রযুক্তির জন্য হুমকি নয়, তবুও ইসরায়েল দাবি করছে—এই পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল মূলত গোলান মালভূমির সীমান্তে একটি বাফার জোন গড়ে তুলতে চায়, যেখানে সিরিয়ার নতুন সরকার যেন হস্তক্ষেপ না করে। পাশাপাশি, ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠীর রক্ষার নামে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যা তাদের অভ্যন্তরীণ বিভাজনকে আরও জটিল করে তুলছে।

আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, আর সেই সুযোগেই ইসরায়েল ধারাবাহিক বিমান হামলার মাধ্যমে দেশটির সামরিক অবকাঠামো দুর্বল করে দেয়। অপরদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হলেও, ইসরায়েল এখনো আগ্রাসী অবস্থানে।

গোলান মালভূমির নিয়ন্ত্রণ, আঞ্চলিক আধিপত্য ও সম্ভাব্য হুমকি প্রতিরোধের নামে ইসরায়েল কৌশলগতভাবে সিরিয়ার গৃহযুদ্ধে নিজেদের জড়িয়ে নিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে কূটনীতির বিকল্প নেই—আর ধারাবাহিক আক্রমণের ফলে ইসরায়েলের আঞ্চলিক বন্ধুত্ব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here