Home বাংলাদেশ National কুতুব শরীফ দরবারের ওরস আয়োজনে ইসির অনুমোদন

কুতুব শরীফ দরবারের ওরস আয়োজনে ইসির অনুমোদন

143
0

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাস্থ কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ধর্মীয় এ আয়োজন যাতে নির্বাচনী পরিবেশে কোনো বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে নির্বাচন আচরণবিধির নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কুতুব শরীফ দরবার থেকে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বার্ষিক ২০তম ওরস ও ফাতিহা শরীফ অনুষ্ঠানের আয়োজনের অনুমতির জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর জারিকৃত নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে জানায়—প্রচারকালীন সীমার বাইরে থেকে, নির্বাচন বা পরিবেশে ব্যাঘাত না ঘটিয়ে, এবং নির্বাচনী আচরণবিধি মেনে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যাবে। সেই অনুযায়ী দরবারের আবেদনের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, ২৯ ডিসেম্বর ইসি সচিব বরাবর পাঠানো দরবার শরীফের আবেদনে বলা হয়, ওরস অনুষ্ঠানে কোনো রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক ব্যক্তির উপস্থিতির সুযোগ থাকবে না, এবং ইসির সব নির্দেশনা তারা মেনে চলবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here