Home বাংলাদেশ National খালেদা জিয়ার জানাজা আজ দুপুর ২টায়

খালেদা জিয়ার জানাজা আজ দুপুর ২টায়

148
0

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এছাড়া পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা শেষে তাঁকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে ‘জিয়া উদ্যানে’ দাফন করা হবে।

এর আগে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ নেতাদের বৈঠকে জানাজা ও দাফনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সারা বাংলাদেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here