Home বাংলাদেশ চট্টগ্রাম বিমানবন্দরে ২২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বিমানবন্দরে ২২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

196
0

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. আবদুল মজিদ নামে শারজাহগামী এক যাত্রীকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়েছে। রোববার (২৭ জুলাই) গভীর রাতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী, কাস্টমস এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আবদুল মজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলি পাড়ার বাসিন্দা এবং গুরা মিয়ার পুত্র। তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আন্তর্জাতিক এন্টিহায়জাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে সন্দেহ হলে নিরাপত্তাকর্মী মো. মাহফুজুর রহমান তার কাছে অনুমোদনবহির্ভূত বৈদেশিক মুদ্রা আছে কি না জানতে চান। অস্বীকার করায় তার দেহ তল্লাশি ও ব্যাগ চেক করা হয়।

পরবর্তীতে এভসেক, কাস্টমস, ডিজিএফআই এবং এনএসআই কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৪,৭০০ মার্কিন ডলার, ৪৭,৮৮৫ দিরহাম, ৩,৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি দিনার ও ৩৬,০০০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত মুদ্রার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। আটক যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here