Home বাংলাদেশ National ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

166
0

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ জুলাই ২০২৫ থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা উল্লেখ করা হয়েছে।

বিমান জানায়, যারা ১ জুলাই বা তার পরের তারিখে এই রুটে টিকিট কিনেছেন, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর দীর্ঘ বিরতির পর বিমান এই রুটে ফ্লাইট চালু করেছিল। তবে দেড় বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে ঢাকা থেকে সরাসরি বিমানে করে জাপানে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না।

বিমানের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই রুটে ফ্লাইট পরিচালনায় প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় ৪ কোটি টাকা লোকসান গুনছে, যা মোট ৮৪ কোটি টাকারও বেশি।

এই সিদ্ধান্তে টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন।

বিমানের এই সিদ্ধান্তে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই রুটে ফ্লাইট পুনরায় চালু হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here