Home বিশ্ব তালেবানের ভয়ে গোপনে যুক্তরাজ্যে পুনর্বাসিত ৩৩ হাজার আফগান নাগরিক

তালেবানের ভয়ে গোপনে যুক্তরাজ্যে পুনর্বাসিত ৩৩ হাজার আফগান নাগরিক

245
0

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভুলে ৩৩,০০০-এর বেশি আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর, তালেবানের প্রতিশোধমূলক হামলা থেকে তাদের রক্ষা করতে গোপনে পুনর্বাসন পরিকল্পনা হাতে নেয় ব্রিটিশ সরকার। সম্প্রতি লন্ডনের হাই কোর্টে প্রকাশিত নথিতে এই তথ্য সামনে এসেছে।

বিচারকের মতে, এই পুনর্বাসনের সংখ্যা ২০,০০০ পর্যন্ত হতে পারে এবং এতে খরচ হতে পারে কয়েক বিলিয়ন পাউন্ড।

প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি জানান, ‘আফগান রেসপন্স রুট’ নামের কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ৪,৫০০ জনকে যুক্তরাজ্যে পুনর্বাসিত করা হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড।

তথ্য ফাঁসের ঘটনায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মে ২০২৪ পর্যন্ত অন্তত ১৬,০০০ ক্ষতিগ্রস্তকে পুনর্বাসন করা হয়েছে।

ফাঁস হওয়া তথ্যগুলোতে ছিলেন সেই আফগান নাগরিকেরা, যারা ব্রিটিশ বাহিনীকে সহযোগিতা করেছিলেন এবং ২০২১ সালে ন্যাটো সেনা প্রত্যাহারের সময় ঝুঁকিতে পড়ে যান।

ফাঁস হওয়া ১৯,০০০ ব্যক্তির তথ্য রক্ষায় ২০২৩ সালে ইনজাংশন নেওয়া হলেও এর কিছু অংশ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

২০২৫ সালে ক্ষমতায় আসার পর কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকার ডেটা লিক ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। পর্যালোচনায় বলা হয়, আফগানিস্তান এখনো বিপজ্জনক, তবে তালেবানের তরফ থেকে প্রতিশোধের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রী হেলি দুঃখ প্রকাশ করে জানান, “এই ডেটা ফাঁস কখনোই ঘটার কথা ছিল না।” তিনি বলেন, ‘আফগান রেসপন্স রুট’ এখন বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, আফগান যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য; একসময় সেখানে প্রায় ১০,০০০ ব্রিটিশ সেনা মোতায়েন ছিল। এখন পর্যন্ত অন্যান্য কর্মসূচির আওতায় মোট ৩৬,০০০-এর বেশি আফগান নাগরিককে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here