Home বিশ্ব তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ২০

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ২০

203
0

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ভয়াবহ শীতকালীন তুষারঝড় বিপর্যয় সৃষ্টি করেছে দেশটির স্বাভাবিক জীবনযাত্রায়। তীব্র তুষারপাত, হিমশীতল বাতাস ও বরফ জমে রাস্তাঘাট, ঘরবাড়ি ও পরিবহনব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

এ দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্কে (৫ জন)। এই বিপর্যয় মোকাবিলায় ২৫টিরও বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

দেশজুড়ে ১১ কোটি ৮০ লাখের বেশি মানুষ তুষারঝড়ের ঝুঁকিতে রয়েছেন। তাপমাত্রা কোথাও কোথাও নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে, যা জীবন ও অবকাঠামো উভয়ের জন্য হুমকিস্বরূপ।

নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে ভয়াবহ তুষারপাত রেকর্ড করা হয়েছে, কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে।

পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক সিটিতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৮ লাখ ২০ হাজারেরও বেশি পরিবারের, যার বেশিরভাগই টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে।

উড়োজাহাজ চলাচলেও দেখা দিয়েছে মারাত্মক ব্যাঘাত। গত রবিবারে একদিনেই বাতিল হয় ১১ হাজারের বেশি ফ্লাইট, যা সোমবার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম।

এই শীতকালীন দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে রাজ্য সরকারগুলো ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here