বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম আকাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়াকে ঘিরে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। এই বিশাল আয়োজনে নেতৃত্ব দিচ্ছে শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড।
আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে এই এক্সপো। এতে অংশ নেবে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যার মধ্যে রয়েছে মোনাশ, ম্যাককোয়ারি এবং অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়সহ অনেক নামকরা প্রতিষ্ঠান।
এক্সপোর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। এতে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অন-স্পট অ্যাসেসমেন্ট, স্কলারশিপ তথ্য প্রদান, ভর্তির যোগ্যতা যাচাই, এবং বিভিন্ন প্রোমোশনাল কার্যক্রম পরিচালিত হবে।
২০২৬ সালের জুলাই ইনটেক-এর জন্য শিক্ষার্থীরা এক্সপোতে উপস্থিত থেকেই তাৎক্ষণিকভাবে পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ থাকছে। এক্সপোতে থাকবে স্টুডেন্ট ভিসা সাপোর্ট ডেস্ক, যারা ভিসা প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেবে।
এছাড়া শিক্ষার্থীরা এক জায়গায় পাবে বিনামূল্যে ভর্তি সহায়তা, স্কলারশিপের গাইডলাইন, জিএস/জিটিই প্রস্তুতি ও স্টুডেন্ট ভিসা আবেদন সহায়তা—সবই এক ছাদের নিচে, এক্সপোর মাধ্যমে।
এই আয়োজন সম্পর্কে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার দ্বার উন্মুক্ত করা এবং তাদের স্বপ্নপূরণে বাস্তবসম্মত সেবা নিশ্চিত করা। অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারা শিক্ষার্থীদের জন্য একটি বিরল সুযোগ।”
তিনি আরও জানান, এক্সপোতে অংশ নিতে অগ্রিম রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং অংশগ্রহণের জন্য https://eduexpo.xyz অথবা এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের ফেসবুক পেইজ থেকে প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।







