অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে লেবার পার্টির দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় এক নতুন ধারা সূচিত হয়েছে। বিশাল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়ে গঠিত এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে ব্যয়সঙ্কোচ, শিক্ষাদান, স্বাস্থ্যসেবা ও ঘরবাড়ির সহজলভ্যতা বৃদ্ধিতে নানা উদ্যোগ বাস্তবায়নের।
ব্যয়সঙ্কোচে বড় পদক্ষেপ
ড্রাফট বিয়ারে কর ফ্রিজ: ২০২৫ সালের আগস্ট থেকে দুই বছরের জন্য ড্রাফট বিয়ারে এক্সসাইজ কর বন্ধ থাকবে।
$১৫০ বিদ্যুৎ বিল ছাড়: ২০২৫ সাল পর্যন্ত সব ঘরোয়া পরিবারের জন্য বিদ্যুৎ বিল থেকে $১৫০ ছাড় দেওয়া হবে।
HECS ঋণে ২০% ছাড়: ২০২৫ সালের জুন থেকে শিক্ষার্থীদের ঋণের ২০ শতাংশ মাফ হবে, যার ফলে ৩০ লক্ষ অস্ট্রেলিয়ান উপকৃত হবেন।
শিক্ষায় নতুন দিগন্ত
বিনামূল্যে TAFE: ২০২৭ সাল থেকে প্রতি বছর ১ লক্ষ জনকে বিনামূল্যে TAFE কোর্সের সুযোগ।
HELP ঋণ পরিশোধে পরিবর্তন: ২০২৫-২৬ অর্থবছর থেকে ঋণ পরিশোধের ন্যূনতম আয়সীমা $৫৪,০০০ থেকে বাড়িয়ে $৬৭,০০০ করা হবে।
কর ব্যবস্থায় পরিবর্তন
নিম্ন কর হারে ছাড়: ২০২৬ সাল থেকে করের নিম্ন হার ১৬% থেকে ১৪% করা হবে, যার ফলে গড় আয়ের ব্যক্তিরা প্রতি সপ্তাহে $১০ করে সাশ্রয় করবেন।
$১০০০ ইনস্ট্যান্ট কর ছাড়: কাজের খরচে একটি ইনস্ট্যান্ট $১০০০ কর ছাড়ের ঘোষণা।
স্বাস্থ্যসেবায় উন্নয়ন
Medicare ক্লিনিকে বিস্তৃতি: ৫০টি নতুন মেডিকেয়ার আরজেন্ট কেয়ার ক্লিনিক যুক্ত হবে, যা সব রাজ্য ও অঞ্চলে বিস্তৃত হবে।
Medicare লেভিতে ছাড়: ১০ লক্ষ কম আয়ের মানুষ করমুক্ত বা কম হারে Medicare কর দেবেন।
পরিবার ও বাসস্থান
সস্তা চাইল্ড কেয়ার: যৌথ আয় $৫.৩৩ লক্ষ পর্যন্ত হলে সর্বনিম্ন ৩ দিন সরকারি অনুদানে চাইল্ড কেয়ার।
“Help to Buy” প্রকল্প: ৪০% পর্যন্ত সরকারী অংশীদারিত্বে বাড়ি কেনার সুযোগ।
“Home Guarantee” স্কিম: ৫% ডাউন পেমেন্টে প্রথমবারের মতো বাড়ি কেনা যাবে, কোনো বীমার প্রয়োজন হবে না।
জ্বালানি ও পরিবেশ
$৭৫ বিদ্যুৎ বিল ছাড়: ছোট ব্যবসা ও ঘরোয়া ব্যবহারকারীদের জন্য আরও ছয় মাস $৭৫ বিদ্যুৎ বিল ছাড়।
সৌর ব্যাটারি: প্রতিটি পরিবারে সৌর ব্যাটারি ইনস্টলেশনে $৪০০০ পর্যন্ত ছাড়।
বেতন বৃদ্ধি
বয়স্ক সেবাকর্মীদের জন্য $২.৬ বিলিয়ন: ৬০,০০০ জন নার্সের জন্য বেতন বাড়াতে তহবিল বরাদ্দ।
ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন: তিন মিলিয়ন শ্রমিকের বাস্তব মজুরি বৃদ্ধির জন্য ফেয়ার ওয়ার্ক কমিশনে সুপারিশ।
এইসব পরিবর্তনের মাধ্যমে আলবানিজ সরকার এক নতুন দৃষ্টিভঙ্গি এবং সমতা ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করছে। এটি শুধু রাজনৈতিক জয় নয়, বরং অস্ট্রেলিয়ার জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনার একটি রূপরেখা।







