Home বিশ্ব পাকিস্তানের হামলায় তুরস্কের ড্রোন ব্যবহারের অভিযোগ ভারতের, উদ্বেগে কূটনৈতিক মহল

পাকিস্তানের হামলায় তুরস্কের ড্রোন ব্যবহারের অভিযোগ ভারতের, উদ্বেগে কূটনৈতিক মহল

224
0

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও ভারতের অন্যান্য আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলায় তুরস্কের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। ভারতীয় সরকারের দাবি, তুরস্ক থেকে সরবরাহকৃত ৩০০ থেকে ৪০০টি ড্রোন পাকিস্তান ভারতের সামরিক ও বেসামরিক এলাকাগুলোতে হামলার জন্য ব্যবহার করেছে।

‘অপারেশন সিঁদুর’ নামক এক বিশেষ অভিযানের প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই ড্রোনগুলো লাদাখের লেহ থেকে গুজরাটের স্যার ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর মতে, প্রায় ৪০০টি ড্রোনের মধ্যে অনেকগুলো ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে কাইনেটিক ও নন-কাইনেটিক পদ্ধতিতে।

ভূপাতিত ড্রোনের ফরেনসিক বিশ্লেষণে প্রাথমিকভাবে জানা গেছে, এগুলো তুরস্কের ‘আসিস গার্ড সোঙ্গার’ মডেলের ড্রোন। এ ঘটনায় তুরস্কের ভূমিকা নিয়ে ভারতীয় কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভারতের অভিযোগ, তুরস্ক পাকিস্তানে সামরিক ড্রোন ও অস্ত্র সরবরাহ করছে। যদিও তুরস্ক এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে সি-১৩০ সামরিক কার্গো বিমানের উপস্থিতি পাকিস্তানে ধরা পড়েছে আন্তর্জাতিক বিমান নজরদারি সিস্টেমে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে হামলা চালায় এবং একাধিকবার ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে। তিনি বলেন, “রাতভর প্রায় ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় তুরস্কের সক্রিয় ভূমিকায় নতুন মাত্রা যোগ হতে পারে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক ভারতের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here