ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং ‘অপারেশন সিন্দুর’ পরবর্তী পরিস্থিতির কারণে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয়েছে। জেলার সব বাসিন্দাদের বাড়ির আলো নিভিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে, পাশাপাশি রাস্তাঘাট, দোকান, অফিস এবং অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় থাকলেও, সেগুলি প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।
এই পদক্ষেপ সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, এই পদক্ষেপ আমাদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এবং সকলকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।







