Home বিশ্ব পুলিশি হামলার অভিযোগে দিল্লি পুলিশ প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননা

পুলিশি হামলার অভিযোগে দিল্লি পুলিশ প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননা

42
0
দিল্লিতে বিক্ষোভকারীদের জোর করে তুলে নিচ্ছে পুলিশ

নয়াদিল্লি: ককরোচ জন্তা পার্টির (সিজেপি) ডাকে শনিবার (১০ অক্টোবর) দিল্লির জন্তর মন্তরে পরিকল্পিত বিক্ষোভের আগেই শুরু হওয়া ধরপাকড় ও পুলিশি অভিযানের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক আবেদনকারী। রবিবার (১১ অক্টোবর) দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়েছে, শনিবার দিল্লিতে পুলিশ কর্মীরা অকারণে সাধারণ নাগরিকদের ওপর বলপ্রয়োগ করেন, যা সুপ্রিম কোর্টের নির্ধারিত নীতিমালার লঙ্ঘন। আবেদনকারীর দাবি, নিরস্ত্র নাগরিকদের আটক করে তাদের ওপর হামলা চালানো হয়; বহু পুলিশ কর্মী পরিচয়-ট্যাগ ছাড়াই দায়িত্ব পালন করছিলেন। আরও অভিযোগ, পুরুষ পুলিশ কর্মীরা বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকে জোর করে তুলে নেন।

এই আবেদনের পাশাপাশি আজ সুপ্রিম কোর্টে দুটি আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। একটি হলো সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, যেখানে অভিযোগ তোলা হয়েছে যে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। অপরটি হেবিয়াস করপাস আবেদন — এতে বিরোধী নেতা, আইনজীবী ও সাংবাদিকদের আটকের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

পটভূমি হিসেবে উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) বাতিলের দাবিতে শনিবার জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জন্তা পার্টি। পুলিশ অনুমতি দেয়নি। তারপরও সম্ভাব্য জমায়েত ঠেকাতে দিল্লি পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় — প্রায় তিন হাজার বিক্ষোভকারী আটক হন, যাদের মধ্যে সাবেক চার মুখ্যমন্ত্রীও ছিলেন। রাতের মধ্যে বেশিরভাগ আটক ব্যক্তি মুক্তি পেলেও দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাংকা এবং ইউটিউবার ধ্রুব রাঠি হেফাজতেই রয়ে গেছেন।

দলটির পক্ষ থেকে ইতিমধ্যে রবিবার ফের জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী আজ সকাল ছটা থেকে দিল্লির ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here