Home জীবনযাপন Entertainment প্রথম যুক্তরাষ্ট্র সফরে ১২টি শহরে কনসার্ট করবে অর্থহীন ব্যান্ড

প্রথম যুক্তরাষ্ট্র সফরে ১২টি শহরে কনসার্ট করবে অর্থহীন ব্যান্ড

275
0

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। ব্যান্ডটির ম্যানেজার এহসানুল হক টিটো জানিয়েছেন, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়জুড়ে যুক্তরাষ্ট্রের ১২টি শহরে কনসার্ট করবে অর্থহীন। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বড় বড় শহর।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও ব্যান্ডের ফ্রন্টম্যান বেজবাবা সুমনের শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন তিনি তুলনামূলক ভালো আছেন এবং কনসার্টে পারফর্ম করার জন্য প্রস্তুত। ফলে এই বহুল প্রত্যাশিত সফরের বাস্তবায়ন সম্ভব হচ্ছে।

টিটো বলেন, “প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন সবসময়ই প্রিয়, কিন্তু তাঁরা কখনো আমাদের সরাসরি লাইভ শো উপভোগ করতে পারেননি। এবার তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটছে।”

এই কনসার্ট ট্যুরের আয়োজক মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। কনসার্টের সময়সূচি ও ভেন্যুগুলোর বিস্তারিত শিগগিরই ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।

এদিকে, ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবামের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ প্রকাশের প্রস্তুতিও নিচ্ছে অর্থহীন। অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে, যা শিগগিরই প্রকাশ পাবে বলে জানায় ব্যান্ডটি। এই সফর ব্যান্ডটির আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here