সোমবার (২৬ মে) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত রাত ১২টার দিকে ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল আহসান সাধন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি এ হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, “প্রত্যেক হত্যাই নিন্দনীয়। নাগরিকদের জানমাল রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, সরকার দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
বিবৃতিতে তিনি আরও বলেন, কামরুল আহসানের হত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।







