Home বাংলাদেশ বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির মারা গেছেন

বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির মারা গেছেন

445
0

রাজধানীর উত্তরায় বিধ্বস্ত প্রশিক্ষণ প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন।

সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাইলট তৌকিরের বন্ধু অ্যাক্টিভিস্ট সাঈদ আবদুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, দুর্ঘটনার পরপরই তৌকিরকে সিএমএইচে নেওয়ার সময় তিনি বেঁচেছিলেন। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেল চিরতরে।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন।

আইএসপিআর জানায়, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল ও কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here