Home এশিয়া পেসিফিক বেইজিংয়ে সি চিন পিং–আলবানিজ বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত চীন-অস্ট্রেলিয়া

বেইজিংয়ে সি চিন পিং–আলবানিজ বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত চীন-অস্ট্রেলিয়া

403
0

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার (১৫ জুলাই) বেইজিংয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নের বিষয়ে দুই নেতা গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট সি বলেন, মতপার্থক্য দূর করে পারস্পরিক কল্যাণে কাজ করা এবং সমতার ভিত্তিতে সহযোগিতা জোরদার করা দুই দেশের জনগণের জন্যই লাভজনক। তিনি কৌশলগত আস্থা বৃদ্ধির পাশাপাশি বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সি চিন পিং আরও জানান, বেইজিং অস্ট্রেলিয়ার তরুণদের চীনে লেখাপড়ার জন্য স্বাগত জানায় এবং দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, অস্ট্রেলিয়া চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ‘এক-চীন নীতি’ মেনে চলে। তিনি স্পষ্ট করে বলেন, “স্বাধীন তাইওয়ান” ধারণাকে অস্ট্রেলিয়া সমর্থন করে না।

আলবানিজ জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা প্রযুক্তি ও সবুজ শিল্পসহ বিভিন্ন খাতে ব্যবহারিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা রয়েছে অস্ট্রেলিয়ার।

তিনি আরও বলেন, পর্যটন, শিক্ষা ও খেলাধুলাসহ সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে জনগণের মাঝে বোঝাপড়া ও বন্ধুত্ব বাড়বে—এটাই অস্ট্রেলিয়ার লক্ষ্য।

এই বৈঠককে দু’দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here