Home বিশ্ব ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন

ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন

154
0

ভারতের কাছে ৯২ দশমিক ৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির দুইটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্ত্র প্যাকেজে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের নয় মাস পর এই সিদ্ধান্ত এলো। সেই বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছিলেন। এর ধারাবাহিকতায় গত অক্টোবরে পরবর্তী ১০ বছর মেয়াদে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভারতকে যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে উৎসাহ দিয়ে আসছে। অন্যদিকে, ভারতের অস্ত্র নির্ভরতার মূল উৎস রাশিয়া হলেও গত কয়েক বছরে সেই নির্ভরতা দ্রুত কমেছে। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে রাশিয়ার সরবরাহ ৬২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য থেকে এখন ২০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এতে রাশিয়া ও ফ্রান্সের পর যুক্তরাষ্ট্র এখন ভারতের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে উঠে এসেছে।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, অনুমোদিত অস্ত্রসমূহ ভারতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here