Home বিশ্ব ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান চীনের, সীমান্তে বাড়ছে হতাহতের সংখ্যা

ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান চীনের, সীমান্তে বাড়ছে হতাহতের সংখ্যা

224
0

ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। শনিবার (১০ মে) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায়। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা প্রকাশ করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমরা ভারত ও পাকিস্তানকে আহ্বান জানাচ্ছি, তারা যেন শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। উভয়পক্ষ যেন সংযম দেখায় এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে ফিরে আসে। তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে।”

এদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান যেসব হামলা চালিয়েছে তা সরাসরি আগ্রাসন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গোলাবর্ষণ, ড্রোন এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই আক্রমণ চালানো হয়েছে।

আলজাজিরার নয়া দিল্লি প্রতিনিধি উম্মে কুলসুম শরীফ জানান, ভারতের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। যদিও সীমান্তজুড়ে এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং নতুন করে আরও বিবৃতি আসছে বলে জানানো হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। সীমান্ত এলাকার শত শত পরিবারকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে, ফলে জীবিকা ও বসতভিটা হারানোর ঘটনাও ঘটছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here