Home বাংলাদেশ মাইলস্টোন দুর্ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

মাইলস্টোন দুর্ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

198
0

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তার ভারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। সেখানে উল্লেখ করা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন তিনি।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও বলা হয়, উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষিতে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা বিষয়টি তথ্য উপদেষ্টাকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবারের পরীক্ষাসূচিতে ছিল:

  • রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)
  • ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

এদিকে দুর্ঘটনায় ব্যাপক হতাহতের প্রেক্ষিতে সরকার মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। মর্মান্তিক এই ঘটনার কারণে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here