বাংলাদেশ সরকার মিয়ানামারে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অতি দ্রুত’ দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে। যদিও তার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি।
এই নির্দেশনার বিষয়টি মঙ্গলবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
২০২৩ সালের আগস্টে তিনি নেইপিডোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যেখানে তিনি সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হয়েছিলেন। মনোয়ার হোসেন ২০তম বিসিএসের ফরেন সার্ভিস ক্যাডারে যোগ দেন।







