Home বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

386
0

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রবিবার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছেন।

ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, হাইকমিশনার বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেছেন। পোস্টে বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা জানানো হয়।

উল্লেখ্য, এদিন শুরু হয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সারাহ কুকের উপস্থিতি কূটনৈতিক মহলে ক্রীড়ার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here