Home বাংলাদেশ ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার ৩৬ ঘণ্টা পর

ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার ৩৬ ঘণ্টা পর

399
0

গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় ফারিয়া তাসনিন (৩২) নামের ওই নারীর লাশ। তিনি চুয়াডাঙ্গার মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে এবং ঢাকার মিরপুরে বসবাস করতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে মার্কেটিংয়ের কাজে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যাওয়ার পর ফেরার পথে খোলা ম্যানহোলে পড়ে যান ফারিয়া। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল ও ড্রেনের বিভিন্ন অংশে তল্লাশি চালায়, কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচে তার মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, ম্যানহোলে পড়ে মৃত্যুর পর ড্রেনের পানির স্রোতে লাশটি বিলে ভেসে যায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ডুবুরি ও উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত মরদেহটি উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here