Home বাংলাদেশ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ

155
0

আগামী রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (২২ নভেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানিয়েছেন। 

তিনি লিখেছেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে উপাচার্যকে কনসার্ন জানিয়েছি। তিনি সিদ্ধান্ত জানিয়েছেন, আগামীকাল অফিসিয়াল ঘোষণা আসছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভব করে। আজ পুনরায় শিক্ষার্থীরা ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভব করে। এ ঘটনার পর এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here