যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সদস্যরা একটি অবিস্ফোরিত গোলা স্থানান্তর করছিলেন। ধারণা করা হচ্ছে, সেসময়ই গোলাটির বিস্ফোরণ ঘটে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন এবং জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফেডারেল তদন্তকারীদের পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা না গেলেও তদন্ত চলছে। কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি, এতে আরও কেউ হতাহত হয়েছেন কি না।







