Home জীবনযাপন Entertainment শাকিব খানের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ফারিণের!

শাকিব খানের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ফারিণের!

183
0

ঢালিউড তারকা শাকিব খানের আসন্ন সিনেমাগুলোর একটিতে অভিনয়ের সুযোগ চেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনার ফাঁকে শাকিব খানের সঙ্গে মজার ছলে এ অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে ফারিণ ও আফরান নিশো যৌথভাবে উপস্থাপনা করছিলেন। মঞ্চে শাকিব খান উপস্থিত হলে ফারিণ মজা করে বলেন, “ভাইয়া, আপনি তো অনেক সিনেমা করছেন। আমারও সামনে একটা সিনেমা আসছে। ইধিকা তো আছেই, কিন্তু আমি কি আপনার পরবর্তী সিনেমার জন্য অডিশন দিতে পারি?”

এ সময় নিশো মজা করে বলেন, “তাই নাকি? এখন তাকে দেখে কাজ করতে হবে?” জবাবে ফারিণ বলেন, “ওমা! শাকিব খানের সঙ্গে কাজ করা তো সবারই স্বপ্ন। তোমার সঙ্গে কাজ করার স্বপ্ন কি কারও থাকে?”

শাকিব খান হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে বলেন, “তোমার অডিশন লাগবে না। আমার ‘তাণ্ডব’ সিনেমা আসছে আগামী ঈদে। সিনেমার নামেই এখন চারদিকে তাণ্ডব চলছে। ‘প্রিয়তমা’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল বিদেশে, এরপর ‘তুফান’ দেশে ও বিদেশে আলোড়ন তোলে। আশা করছি, ‘তাণ্ডব’ও তেমনই সাড়া ফেলবে।”

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য ও কানাডায় এসকে ফিল্মস সিনেমাটি পরিবেশন করবে। দর্শকদের তিনি আহ্বান জানান হলে গিয়ে ‘তাণ্ডব’ উপভোগ করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here