Home বাংলাদেশ সরকারের সঙ্গে মতবিরোধ নেই, জাতীয় স্বার্থে আপসহীন: সেনাবাহিনী

সরকারের সঙ্গে মতবিরোধ নেই, জাতীয় স্বার্থে আপসহীন: সেনাবাহিনী

229
0

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের কোনো ধরনের টানাপোড়েন নেই। তবে তারা স্পষ্ট করে দিয়েছে—জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস হবে না।

সোমবার (২৬ মে) সেনা সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, সীমান্ত নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই করিডোর ইস্যুর মতো সংবেদনশীল বিষয়ে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডে অংশ নেবে না।

এ সময় সেনাবাহিনী জানায়, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ নেই।

পাহাড়ি অঞ্চলের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ৩০ হাজার ইউনিফর্ম তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়।

গত এক মাসে কেএনএফ-এর ১,৯৭৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত মোট ১৪ হাজারের বেশি সদস্যকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে চার হাজারের বেশি মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, তারা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করছে এবং সরকারের সঙ্গে কোনো মতবিরোধ নেই। ৫ আগস্টের পর থেকে তারা জাতীয় স্বার্থে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্তে অবৈধভাবে পুশ-ইন বরদাশত করা হবে না। যদি পরিস্থিতি সেনাবাহিনীর সম্পৃক্ততা দাবি করে, তাহলে তা সরকারের নির্দেশেই করা হবে। বর্তমানে সীমান্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে।

এছাড়া সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, কেউ যদি সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here