অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু কাউন্সিল আয়োজিত ৩০তম বৈশাখী মেলায় এবার সংগীত পরিবেশন করবেন কলকাতার জনপ্রিয় লোকগান শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। বাউল, ঝুমুরসহ বিভিন্ন ধারার লোকসংগীতে পরিচিত এই শিল্পী।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পৌষালী প্রথম আলোচনায় আসেন একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে। সেই প্রতিযোগিতায় বিচারকদের এক প্রশ্ন তার সংগীতজীবনের মোড় ঘুরিয়ে দেয়—এমনটাই জানান তিনি।
সম্প্রতি এসবিএস বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের গান ও জীবন নিয়ে কথা বলেছেন এই শিল্পী।







