বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
হাইকমিশনার রাইল বৈঠকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়ার সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, অস্ট্রেলিয়া এ ক্ষেত্রে ভবিষ্যতে যৌথ সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে প্রস্তুত।
জেনারেল ওয়াকার-উজ-জামান এ সময় বলেন, দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে এবং সামরিক কূটনীতি আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা খাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।







