Home এশিয়া পেসিফিক ‘হাকুনা মাতাটা’ মুডে মাতাল শূকর! অস্ট্রেলিয়ায় ১৮ ক্যান বিয়ার খেয়ে গরুর সঙ্গে...

‘হাকুনা মাতাটা’ মুডে মাতাল শূকর! অস্ট্রেলিয়ায় ১৮ ক্যান বিয়ার খেয়ে গরুর সঙ্গে ‘মারামারি’

402
0

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে সম্প্রতি ঘটেছে এক অবিশ্বাস্য মজার ঘটনা, যা শুনলে মনে হবে ডিজনির The Lion King ছবির পুম্বা যেন বাস্তব জগতে নেমে এসেছে! ডিগ্রি নদীর তীরে ক্যাম্পিং করছিল একদল মানুষ, সেখানেই ঘটেছে এই ‘রিয়েল লাইফ পুম্বা’র কান্ড।

এক বুনো শূকর ক্যাম্পারদের রেখে যাওয়া ১৮ ক্যান বিয়ার চুরি করে খেয়ে ফেলে। প্রথমে সে ক্যানগুলো চিবিয়ে পান করে এবং পরে খাবারের খোঁজে ছুঁটে পড়ে আবর্জনার ব্যাগে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাতের বেলা হঠাৎ ক্যান চিবানোর শব্দ পেয়ে আমরা টর্চ জ্বালিয়ে দেখি, শূকরটা যেন পার্টিতে এসেছে, আর ক্যানগুলো চিবোচ্ছে!”

তবে সব থেকে নাটকীয় অংশ ছিল এরপর। মাতাল অবস্থায় শূকরটি এক গরুর সঙ্গে ‘মুখোমুখি’ হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, গরুটি তাকে তাড়া করে ক্যাম্পসাইটজুড়ে দৌড় করায়! এক ক্যাম্পার বলেন, “শূকরটা গরুর সামনে ভয় না পেয়ে উল্টে গাড়ির চারপাশে ছুটছিল, পুরো দৃশ্যটাই ছিল হাস্যকর।”

শেষমেশ, শূকরটি দৌড়াতে দৌড়াতে নদীতে নেমে কিছুক্ষণ সাঁতার কাটে এবং পরে ক্লান্ত হয়ে এক গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে—সম্ভবত হ্যাংওভার কাটাতে! এই ব্যতিক্রমী ঘটনাটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে। একজন লিখেছেন, “পুরো ব্যাপারটাই যেন শনিবার রাতের আর্কানসাস!” আরেকজন বলেন, “ও ছিল একেবারে ‘হাকুনা মাতাটা’ মুডে!”

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বুনো শূকরকে ‘ইনভেসিভ পেস্ট’ হিসেবে বিবেচনা করা হয়। এরা কৃষিজমির ক্ষতি করে, গবাদিপশুদের রোগে সংক্রমিত করতে পারে এবং স্থানীয় বন্যপ্রাণীদের সঙ্গে খাদ্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ক্যাম্পারদের সতর্ক করে বলেছে, যেন তাঁরা খাবার ও পানীয় সুরক্ষিতভাবে সংরক্ষণ করেন এবং শূকর দেখা দিলে জানান।

যদিও অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণীর অদ্ভুত কাণ্ড আগেও শোনা গেছে, তবে ১৮ ক্যান বিয়ার খেয়ে মাতাল হয়ে গরুর সঙ্গে ‘ঝগড়া’ করা এই শূকরের গল্প নিঃসন্দেহে বহুদিন মনে রাখার মতো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here