Home খেলা হাত দিয়ে গোল করার চেষ্টা, নেইমার পেলেন লাল কার্ড

হাত দিয়ে গোল করার চেষ্টা, নেইমার পেলেন লাল কার্ড

223
0

দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরে আসা নেইমারের প্রত্যাবর্তন ম্যাচটি তার জন্য সুখকর হয়নি। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সেরি আ’র একাদশ রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে খেলেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

কিন্তু মাঠে ফিরে তিনি বড় এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সান্তোসের হোম মাঠে খেলা শুরু করেন নেইমার। ৭৫তম মিনিটে ‘হ্যান্ড অব গড’ ঘটনার কারণে সরাসরি লাল কার্ড পান তিনি। একটি ক্রসে হেড করতে না পেরে হাত দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন। এই ঘটনায় রেফারি দাভি দে অলিভেইরা লাসার্দা দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বহিষ্কার করেন। এর আগে প্রথমার্ধেই তিনি একটি হলুদ কার্ড পেয়েছিলেন।

এই লাল কার্ড তার পেশাদার ক্যারিয়ারের পনেরোতম, এবং সান্তোসে ফিরে প্রথম লাল কার্ড। সর্বশেষ ২০২১ সালে পিএসজির হয়ে লিলের বিরুদ্ধে থিয়াগো জালোকে ধাক্কা দিয়ে লাল কার্ড পেয়েছিলেন তিনি।

নেইমার মাঠ ত্যাগ করার পর বোতাফোগো দারুণভাবে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে। জাইরের পাস থেকে আর্থুর একমাত্র গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করে।

চলতি মৌসুমে নেইমার এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন, কিন্তু গোল বা অ্যাসিস্ট কোনটাই করেননি। লাল কার্ডের কারণে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ১২ জুন ফোর্তালেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here