Home রাজনীতি হাদি–মুছাব্বির–সাম্য হত্যার বিচার অবশ্যই নিশ্চিত হবে: মির্জা ফখরুল

হাদি–মুছাব্বির–সাম্য হত্যার বিচার অবশ্যই নিশ্চিত হবে: মির্জা ফখরুল

280
0

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এসএম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যাকাণ্ডের বিচার দাবি করে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে বলেছেন, দেশের মাটিতে সংঘটিত প্রতিটি হত্যার বিচার অবশ্যই হতে হবে—ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন। পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন, ঢাকা বিমানবন্দরে স্ত্রীসহ পৌঁছানোর পর এক তরুণ দম্পতি তার কাছে এসে অনুরোধ জানান—“স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।” জবাবে তিনি আশ্বাস দিয়ে বলেন, “ইনশাআল্লাহ।”

তিনি আরও লেখেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে স্বপ্ন দেখা একেবারে তরুণ একজন ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাদি, মুছাব্বির ও সাম্য—এই তিনজনসহ দেশের প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করতে হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here