Home বিশ্ব হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা হরণের দায়ে অভিযুক্ত

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা হরণের দায়ে অভিযুক্ত

185
0

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকার বিরোধী কণ্ঠরোধ, শান্তিপূর্ণ সমাবেশে বাধা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য গভীর উদ্বেগজনক।

এইচআরডব্লিউ-এর মতে, সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকদের ওপর নজরদারি, ভয়ভীতি প্রদর্শন এবং গ্রেপ্তার-হয়রানির ঘটনা বাড়ছে। বিশেষ করে নির্বাচনপূর্ব সময়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের বিরোধীদের দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংস্থাটি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে, গণতান্ত্রিক অধিকারসমূহ নিশ্চিত করতে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে পদক্ষেপ নিতে। হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, একটি অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা—কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here